ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বুধবার নিশ্চিত করেছে যে, ভারতের পিভি সিন্ধু বছর শেষের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের জন্য যোগ্যতা অর্জন করেছেন। এটি সিন্ধুর কেরিয়ারে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ষষ্ঠ উপস্থিতি এবং ২০২১ সালের পর প্রথম। তিনি ২০২২ সালের জন্য যোগ্যতা অর্জন করলেও আঘাতের কারণে নাম প্রত্যাহার করে নেন।
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চিনের হাংঝৌতে অনুষ্ঠিত হবে। আন সে ইয়ং, আকানে ইয়ামাগুচি, ওয়াং ঝি ই এবং চেন ইউ ফেই হলেন বাকিরা যারা নিজেদের স্থান নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে সিন্ধু জার্মানিতে হাইলো ওপেন জিতেছেন এবং সম্ভবত আগামী ২৪ নভেম্বর লখনউতে শুরু হতে যাওয়া সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি খেলতে নামবেন।
২০১৮ সালের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস-এর মহিলা একক শিরোপা জেতা একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন সিন্ধু।









