২০ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৬ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৬ আগস্ট ২০২৬

পশ্চিমী ঝঞ্ঝায় বিপাকে শীত, মহানগরীতে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা

High News Digital Desk:

মাঝে দু’দিন পারদ-পতনের পর ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার কলকাতায় বৃদ্ধি পেল তাপমাত্রা, এমনটাই অবশ্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য এবার বিপাকে পড়েছে শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি নতুন করে আরও দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। আগামী কিছু দিন ২-৪ দিন পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানেই, স্বাভাবিকভাবে শীতও কমবে। আপাতত ভোর ও রাতেই হালকা শীতের আমেজ অনুভূত হবে।

Scroll to Top