১২ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বস্থলীতে তাঁত কারখানায় ধাক্কা ডাম্পারের

High News Digital Desk:

বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ল একটি তাঁত কারখানায়। ধসে পড়ল কারখানার দেওয়াল, সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেল অন্তত ১০টি তাঁত যন্ত্র। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর ফকিরতলা এলাকায় এসটিকেকে রোডের ওপর।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন ভোরে ডাম্পারটি বিদ্যানগর থেকে এসটিকেকে রোড ধরে হেমায়েতপুরের দিকে যাচ্ছিল। শ্রীরামপুর ফকিরতলা অতিক্রম করার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশে থাকা একটি তাঁত কারখানায় ধাক্কা মারে ডাম্পারটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের প্রাথমিক অনুমান, ভোরের দিকে চালকের চোখ ঘুমে জড়িয়ে আসার কারণেই এই বিপত্তি ঘটেছে। ধাক্কার অভিঘাতে কারখানাটির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়| ভেতরে থাকা ১০টি তাঁত যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনার সময়ে তাঁত কারখানায় কোনও শ্রমিক উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি|

Scroll to Top