১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

নিউ জিল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ — হাতে ফ্র্যাকচারের কারণে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার

High News Digital Desk:

হাতে ফ্র্যাকচারের কারণে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মিচেল স্যান্টনার , মঙ্গলবার নিউ জিল্যান্ড ক্রিকেট এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার বে ওভালে দুই দলের মধ্যকার পঞ্চম ওয়ানডেতে ব্যাটিং করার সময় স্যান্টনার চোট পান। “তার মাঠে ফেরার সময়সূচী নিয়ে কাজ চলছে এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তার অংশগ্রহণের বিষয়ে যথাসময়ে জানানো হবে,” এনজেডসি নিশ্চিত করেছে। তার অনুপস্থিতিতে স্পিন-বোলিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটকে দলে ডাকা হয়েছে। ফক্সক্রফট, যিনি শেষ দুটি ওডিআই খেলেছেন, চলতি বছরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন।

Scroll to Top