রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, শুভ ধনতেরাস উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। কামনা করি, দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের জীবনে যেন সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বিরাজ করে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, আরোগ্য, সম্পদ ও বৈভবের উৎসব ধনতেরাস আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই পবিত্র উৎসব আপনাদের সবার জীবনে প্রচুর আনন্দ নিয়ে আসুক। মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরি সবার কল্যাণ করুন।











