১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬

দেদার তোলাবাজি! পুলিশের জালে কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর

High News Digital Desk:

তোলাবাজির অভিযোগে কলকাতা পৌরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করেছে গরফা থানা। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে কাউন্সিলর অরিজিৎকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

রাজ্যে পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হল অরিজিতের নাম। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ দায়ের হয়েছে।

Scroll to Top