২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

দিল্লি ও প্রয়াগরাজে কুয়াশা, মধ্য ও পূর্ব ভারতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

High News Digital Desk:

বিহার-সহ দেশের ৪টি রাজ্যে কুয়াশার সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বাকি রাজ্যগুলি হল, উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও বিহার। আগামী ৪৮ ঘণ্টা এই রাজ্যগুলির বিভিন্ন অংশে কুয়াশা প্রত্যাশিত। পূর্বাভাস মতোই, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার আচ্ছন্ন ছিল এই রাজ্যগুলির বিভিন্ন অংশ। কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, উত্তর প্রদেশের প্রয়াগরাজও।

এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে হালকা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে তাপমাত্রা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

Scroll to Top