অল্পের জন্য প্রাণরক্ষা বাস যাত্রীদের। অল্পস্বল্প আঘাত লাগলেও মৃত্যুর খবর নেই। বুধবার সকাল সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর লাগোয়া ছত্রধর বাস স্ট্যান্ডের নিকট।
দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হন পর্যটক ও যাত্রীরা। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রিবাহী বাস। বুধবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ছত্রধরার কাছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাটি ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রোলারে সজোরে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ।











