২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

তেলঙ্গানায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, মৃত চার পড়ুয়া

High News Digital Desk:

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তেলঙ্গানার চার পড়ুয়ার মৃত্যু। বৃহস্পতিবার ভোররাতে রঙ্গারেড্ডি জেলার মোকিলায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই কলেজের পাঁচ পড়ুয়া জন্মদিনের পার্টি সেরে গাড়িতে চড়ে মোকিলা থেকে নরসিংগি যাচ্ছিলেন। মির্জাগুডার কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই চার পড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর জখম হন গাড়িতে থাকা ওই কলেজেরই এক ছাত্রী। মোকিলা থানার পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কারগয়ালা সুমিত, শ্রী নিখিল, বালমুরি রোহিত এবং সূর্য তেজা। জখম ছাত্রীর নাম সুঙ্কারি নক্ষত্র। পুলিশ আরও জানিয়েছে, ওই পড়ুয়ারা নরসিংগি, কোকাপেট ও মানচেরিয়াল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গাড়ি চালাচ্ছিলেন সুমিত। মির্জাগুড়ার কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে, পরে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনার বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top