১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বাতিল বহু বিমান

High News Digital Desk:

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ। উত্তর-পূর্ব আমেরিকার মেরিল্যান্ড থেকে মেইন— এই বিস্তীর্ণ অঞ্চলে তুষারঝড়ের তাণ্ডব চলছে। বাসিন্দাদের বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। স্কুল, কলেজ বন্ধ। এমনকি পরিবহণ ব্যবস্থাও থমকে গিয়েছে। বাতিল করা হয়েছে বহু বিমান।

চলতি পরিস্থিতিতে উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এছাড়াও এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। রাস্তাঘাট দু’ফুট বরফের নীচে চলে গিয়েছে। কোথাও কোথাও আবার তার থেকেও বেশি। ফলে যান চলাচল পুরোপুরি স্তব্ধ। ভয়ানক এই প্রকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এবং নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা জারি করা হয়েছে কোনও কোনও অঞ্চলে।

Scroll to Top