১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঠান্ডা কমছে জম্মু ও কাশ্মীরে, আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস ওপরে রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষ পর্যন্ত সেখানে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে, ফলে কমছে শীতের আমেজ।

কেন্দ্রশাসিত এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে ১০ ডিগ্রি বেশি। জম্মু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ২ দশমিক ৭ ডিগ্রি ওপরে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সমগ্র উপত্যকায় বৃষ্টি বা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।

Scroll to Top