দুই দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মতো দলকে প্রায় হারিয়ে দিতে বসেছিল নেপাল। তবে মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। ১২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এবার স্কটিশদের হারালো নেপাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে স্কটিশরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পায় নেপাল।









