২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬

জাকার্তায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক

High News Digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন। ২০২৩ সালের পরে ইন্দোনেশিয়া সফরে গিয়েছেন মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানান, বৈঠকে স্বাস্থ্য, মহাকাশ গবেষণা, ওষুধশিল্প এবং খাদ্য-নিরাপত্তার মতো একাধিক বিষয়ে আলোচনা হবে। এর পরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাবেন মোদী।

জাকার্তায় প্রধানমন্ত্রী মোদীকে এদিন আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাত করে গেস্টবুকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর প্রধানমন্ত্রী মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Scroll to Top