২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জাঁকিয়ে শীত উত্তর প্রদেশে, দিল্লিতে আবহাওয়া খারাপই

High News Digital Desk:

জমজমাট ঠান্ডা এখনও অব্যাহত রয়েছে উত্তর প্রদেশে। শীতে কাঁপছে অযোধ্যা, প্রয়াগরাজ, আমেঠি-সহ রাজ্যের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সকালে শীতের পাশাপাশি ঘন কুয়াশা ছিল আমেঠিতে। জৌনপুরেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। সেখানে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় ৫০ মিটারে নেমে আসে, সকালের তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের মধ্যেই লখনউতেও ঘন কুয়াশা ছিল।

এদিকে, রাজধানী দিল্লিতে এখনও আবহাওয়ার উন্নতি হল না। ধীরে ধীরে শীত কমছে জাতীয় রাজধানীতে। শীত কমে আসার সঙ্গে সঙ্গে দিল্লির কিছু অংশ এদিন সকালে কুয়াশায় ঢাকা ছিল। ইন্ডিয়া গেট, কর্তব্য পথ এলাকা ছিল কুয়াশার কবলে। দিল্লির আইটিও এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৭৪, যা ‘খারাপ’ পর্যায়েই পড়ে।

Scroll to Top