কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে, শনিবার জম্মুতে উচ্চপর্যায়ের বৈঠকের পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপ-রাজ্যপাল মনোজ সিং, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রমুখ। জম্মু ও কাশ্মীরের উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করার জন্যই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্য সচিব অটল দুল্লু উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য শীর্ষ আধিকারিকরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। জম্মু ও কাশ্মীরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি আলোচনা হয় এই বৈঠকে।










