২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬

জন নায়কন নিয়ে গুজব অস্বীকার করলেন নির্মাতারা

High News Digital Desk:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয় থালাপথির শেষ সিনেমা জন নায়কন আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি সামাজিক মাধ্যম এবং কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কিছু পরিবর্তন আনার পর সিনেমাটিকে এ সার্টিফিকেট দিয়েছে। তবে, সিনেমাটির প্রযোজক, কেভিএন প্রোডাকশনস, এই খবরগুলো অস্বীকার করে স্পষ্ট করেছে যে, সিনেমাটি এখনও সেন্সর বোর্ড থেকে চূড়ান্ত সার্টিফিকেট পায়নি এবং ভাইরাল হওয়া তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এক কথোপকথনে প্রযোজনা সংস্থাটি জানিয়েছে যে, সিবিএফসি সিনেমাটির পর্যালোচনা সম্পন্ন করেছে এবং চূড়ান্ত পরিবর্তনের একটি তালিকা পাঠিয়েছে। প্রযোজকদের মতে, প্রয়োজনীয় পরিবর্তনগুলো সম্পন্ন হওয়ার পরেই আনুষ্ঠানিক সার্টিফিকেট দেওয়া হবে। তারা আরও জানান যে, সামাজিক মাধ্যমে প্রচারিত সেন্সর সার্টিফিকেটের ছবিটি ভুয়ো এবং দর্শকদের শুধুমাত্র আনুষ্ঠানিক তথ্যের ওপর বিশ্বাস রাখতে অনুরোধ করেন।

যদিও সিনেমাটি এখনও সেন্সর বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে মুক্তির প্রস্তুতি চলছে।

জানা গেছে ,প্রযোজকেরা জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। এইচ. বিনোদ পরিচালিত এই সিনেমাতে ববি দেওল, পূজা হেগড়ে এবং মমিতা বাইজুও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রাজনীতিতে জড়িত হওয়ার পর ‘জন নায়কন’ বিজয়ের শেষ সিনেমা হবে বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top