২৬ মাঘ ১৪৩২ বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২ বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

চেক বাউন্স মামলায় আইনি সঙ্কটে রাজপাল যাদব, জেলে যাওয়ার আগে আবেগঘন বক্তব্য ভাইরাল

High News Digital Desk:

চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন। তার আগে জেল কর্তৃপক্ষের সামনে দেওয়া তাঁর আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

সূত্রের খবর, আত্মসমর্পণের ঠিক আগে মানসিকভাবে ভেঙে পড়েন রাজপাল যাদব। জেল কর্তৃপক্ষের সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমি কী করব? আমার কাছে কোনও টাকা নেই। আর কোনও উপায়ও দেখছি না। এখানে সবাই একা—কোনও বন্ধু নেই। এই সঙ্কট আমাকে একাই সামলাতে হচ্ছে।” অভিনেতার চোখের জল ও কণ্ঠের অসহায়ত্বে তাঁর গভীর মানসিক চাপ স্পষ্ট হয়ে ওঠে।

এই ভিডিও ও বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীদের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, এই চেক বাউন্স মামলার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য মুরলী প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আর্থিক সংকটে পড়েন তিনি। ঋণের বকেয়া মেটাতে দেওয়া একাধিক চেক পরবর্তীতে বাউন্স করে।

২০২৪ সালে আদালত রাজপালের গ্রেফতারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল, যখন তিনি সম্পূর্ণ বকেয়া পরিশোধের আশ্বাস দেন। তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে আত্মসমর্পণ করতে হয়।

Scroll to Top