২০ কার্তিক ১৪৩৩ শনিবার ০৬ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ শনিবার ০৬ নভেম্বর ২০২৬

চন্দননগরে জেলা স্তরের যুব সংসদ প্রতিযোগিতা, উপস্থিত প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিধায়ক দীপাঞ্জন গুহ

High News Digital Desk:

তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ইংরেজি বিভাগের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল জেলা স্তরের যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২৭। হুগলি জেলা স্তরের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের সংসদীয় গণতন্ত্রের কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। পাশাপাশি বিতর্ক, আলোচনা, যুক্তি উপস্থাপন এবং নেতৃত্বদানের দক্ষতা বিকাশের মাধ্যমে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব সংসদ প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ, পারস্পরিক আলোচনা এবং জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করে। শিক্ষার পাশাপাশি সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ তৈরিতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং পড়াশোনার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেন।

Scroll to Top