৭ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ২৪ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ২৪ আগস্ট ২০২৬

গ্রেফতার হওয়ার পরেই ‘অসুস্থ’ সুজিত বসু

High News Digital Desk:

ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সদ্যপ্রাক্তন মন্ত্রী, প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলে পরিচিত তিনি। গ্রেফতারির পর সোমবার রাতে ‘অসুস্থ’ সুজিত বসু ইডি-র অফিসারদের বলেন, “শ্বাসকষ্ট হচ্ছে”।

সূত্রের খবর, তিনি বলেন, রাতে ঘুমোনোর সময় তাঁকে অক্সিজেন দিতে হয়। যন্ত্রটি বাড়িতে রয়েছে। তারপরেই ইডির তরফে সুজিত পুত্র সমুদ্র বসুকে বলা হয়, সেটা বাড়ি থেকে আনতে হবে। টানা জেরার সময়েই সুজিতবাবু অসুস্থ বোধ করেন। রাতেই সুজিত বসুর স্ত্রী সিজিও কমপ্লেক্সে পৌঁছন। খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র ও জামাকাপড় দিয়ে সিজিও থেকে ফিরে যান। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ডাক্তারি পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিটি সেশনস কোর্টে পেশ করা হয়।

Scroll to Top