২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ১০ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ১০ জুন ২০২৬

গৌরবের মুহূর্তে মোদী, মন্দিরে পুজো দিয়ে উদযাপন নাড্ডা ও ধর্মেন্দ্রর

High News Digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন রেকর্ডের পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নয়া ইতিহাস গড়েছেন তিনি। মন্দিরে পুজো দিয়ে গৌরবের এই মুহূর্ত উদযাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই উপলক্ষ্যে দিল্লির শ্রী জগন্নাথ মন্দিরে প্রার্থনা নিবেদন করেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী একটানা ১২ বছর ধরে দেশের সেবা করে চলেছেন। তিনি ভগবান জগন্নাথের একজন ভক্ত ও অনুসারী। আমি প্রার্থনা করি যেন তিনি দেশসেবার দায়িত্ব পালন অব্যাহত রাখেন।” কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এদিন সকালে বিড়লা মন্দিরে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। জে পি নাড্ডা বলেছেন, “এই দিনটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। ভারতের ‘প্রধান সেবক’ প্রধানমন্ত্রী মোদী সব রেকর্ড ভেঙেছেন—যার মধ্যে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রীর টানা সর্বাধিক দিন ধরে দেশসেবার রেকর্ডটিও। বিজেপি কর্মী ও প্রধানমন্ত্রীর সমর্থকরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন এবং কামনা করছেন যেন তিনি দীর্ঘকাল ধরে দেশের সেবা করে যেতে পারেন। আজ আমি আমার সহকর্মীদের সঙ্গে বিড়লা মন্দিরে এসেছি প্রধানমন্ত্রী মোদীর জন্য প্রার্থনা করতে।” উল্লেখ্য, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও মন্দিরে পুজো দিয়ে ঐতিহাসিক এই মুহূর্তটি উদযাপন করেছেন।

Scroll to Top