পবিত্র গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার হুগলি জেলার ডানকুনির গুরু গোবিন্দ সিং সাহিব গুরুদ্বারে গিয়ে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গুরুদ্বার প্রাঙ্গণ থেকেই শিখ সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে গুরু নানক দেবের নামে একটি ‘ভবন’ নির্মাণের কথা ঘোষণা করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি গুরু নানক দেবের নামে একটি ভবন প্রতিষ্ঠা করব। এটি তৈরি হওয়া উচিত; এই ভবন নির্মাণের জন্য সরকারি জমি ব্যবহারের বিষয়টি আমি খতিয়ে দেখব এবং এই বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করব।”
উল্লেখ্য, এদিন গুরু নানক জয়ন্তী উপলক্ষে ডানকুনির এই গুরুদ্বারে ভোর থেকেই শিখ ধর্মাবলম্বী-সহ অসংখ্য ভক্তের সমাগম হয়। মুখ্যমন্ত্রীর এই উপস্থিতিতে এবং গুরু নানক দেবের নামে ভবন তৈরির আশ্বাসে খুশির হাওয়া দেখা গিয়েছে স্থানীয় শিখ সমাজের মধ্যে।
—————











