১৪ শ্রাবণ ১৪৩৩ শনিবার ৩১ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ শনিবার ৩১ জুলাই ২০২৬

গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে লাল সতর্কতা, দিল্লি-সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও আগামী দু’দিনের জন্য দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারত, পঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশেও একইরকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরলম, মাহে, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। দিল্লিতে শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া।

Scroll to Top