৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ২০ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ২০ মে ২০২৬

গরমে পুলিশ কর্মীদের পাশে কলকাতা পুলিশ, শুরু সামার কিট বিতরণ কর্মসূচি

High News Digital Desk:

তীব্র গরম ও দাবদাহের মধ্যে কর্তব্যরত পুলিশ কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। বুধবার পার্ক সার্কাস সাতমাথার মোড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল সামার কিট বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডি.পি. সিং সহ কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা পুলিশ কর্মী, হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামার কিটে গরম মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে, যা কর্মীদের দৈনন্দিন ডিউটির সময় কাজে লাগবে। অনুষ্ঠানে কমিশনার অজয় নন্দ কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনসেবার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। গরমের সময় পর্যাপ্ত জলপান ও সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মীরাও। তাঁদের মতে, প্রচণ্ড গরমে এই ধরনের সহায়তা কাজের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি দেবে।

Scroll to Top