১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

খাস কলকাতায় পরিত্যক্ত বাড়িতে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, ধৃত ১

High News Digital Desk:

খাস কলকাতায় কালীপুজোর আগে বিপুল বেআইনি বাজি উদ্ধার হ’ল। বড়বাজার থানা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে।

ঘটনায় একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মহম্মদ তৌফিক নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। কী করে ওই বাজি ওই খালি বাড়িটিতে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিষিদ্ধ বাজিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পরিত্যক্ত আবাসনে বেআইনি আতশবাজি মজুতের খবর পায় পুলিশ। অভিযান চালানো হয়। কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হয় ১১০ কেজি নিষিদ্ধ বাজি। তা উদ্ধারের পর বড়বাজার থানার এসআই উত্তম কুমার হালদারের অভিযোগের ভিত্তিতে স্বতপ্রণোদিত মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় মহম্মদ তৌফিক নামে বছর উনিশের এক তরুণকে।

Scroll to Top