কোচবিহার জেলা শাষকের দপ্তরে বিড়ি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান :-
কোচবিহার জেলাশাসকের দপ্তরে নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করলো কোচবিহার বিড়ি শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের মজুরি বৃদ্ধি , নতুন পরিচয়পত্র প্রদান ইত্যাদি ৯দফা দাবি নিয়ে সোমবার তারা শহর জুড়ে বিশাল মিছিল করে জেলা শাষকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। এই মিছিলকে কেন্দ্র করে জেলা শাষকের দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারিগেট করে বন্ধ করে দেওয়া হয়েছিলো জেলা শাষক দপ্তরের প্রবেশ পথ।
কোচবিহার বিড়ি শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদিকা জ্যোৎস্না বর্মন জানান বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। ১৬৫টাকা দিন হাজিরার জায়গায় ১২৫টাকা কিংবা ১৩০টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও এদের বাচ্চাদের স্কোয়াশিপের টাকা, প্রভিডেন্ট ফান্ড ,আবাস নির্মাণ বাবদ টাকা কোনোটাই দেওয়া হচ্ছে না। ১৯৯৬সাল থেকে এদের দাবি ছিলো ৬০বছর পর থেকে ৩ হাজার টাকা পেনশনের দাবি আজ অবধি পূরণ করা হয়নি। বর্তমান বাজার দর অনুযায়ী তাদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। এই সমস্যা গুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে বিড়ি শ্রমিকরা আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আমাদের দাবি আজ জেলা শাষকের সামনে তুলে ধরলাম। আমাদের দাবি গুলি যদি পূরণ না করা হয় তাহলে আগামী দিনে আমারা রাজ্য স্তরে ও দিল্লীতে গিয়ে পথে নেমে বৃহত্তর আন্দোলনে সামিল হবো। আজকের এই মিছিলে মহিলা শ্রমিকদের ভিড় ছিলো চোখে দেখার মত।










