সংবাদ » High News » আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
Views:279
High News Digital Desk:
সাতসকালে কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর। বেলা ৯টা পর্যন্ত দৃশ্যমানতা ছিল বেশ কিছুটা কম। এরপর কুয়াশা ফিকে হতে শুরু করলেও সকাল ১০ টার পরও হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। যদিও কুয়াশা থাকলেও, শহরের তাপমাত্রা কিন্তু নামেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি। আগামী রবিবার পর্যন্ত পারদ পতনের কোনও সম্ভাবনাই নেই। ষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই কলকাতা তথা দক্ষিণবঙ্গে শীত কামড় বসাতে পারছে না। উল্টে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
Related News
দলের আহত কর্মীদের দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসায় আহত হয়ে…
জাতপাতের তাস খেলে এমন কিছু দল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-কে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু…
লাগাতার বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বর্তমানে রাজধানী দিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে|…
শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ, কারণ সেই একই। অতিরিক্ত মহিলা কামরা বৃদ্ধি।
জাতীয় স্তরে নয়টি আর আন্তর্জাতিক স্তরে চারটি সোনার মেডেল রয়েছে নিজের ঝুলিতে। আরও একটি আন্তর্জাতিক…
ড্যারিল মিচেলের লড়াইয়ের শতরানে নিউ জিল্যান্ড রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সাত উইকেটে জয়লাভ করে…