২৩ আশ্বিন ১৪৩৩ শনিবার ১০ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ শনিবার ১০ অক্টোবর ২০২৬

কাঠমান্ডুতে ২০ কেজির বেশি সোনা উদ্ধার, গ্রেফতার চিনের তিন নাগরিক

High News Digital Desk:

নেপাল পুলিশ কাঠমান্ডুর বুধানীলকণ্ঠ এলাকা থেকে ২০ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে। উপত্যকা অপরাধ তদন্ত কার্যালয় থেকে পাঠানো পুলিশের বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। তাতেই উদ্ধার হয়েছে সোনা| এর পাশাপাশি চিনের ৩ জন নাগরিককেও হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার মধ্যে ১১ কেজি সোনা প্রক্রিয়াজাত অবস্থায় পাওয়া গেছে| অন্যদিকে, ১০ কেজির বেশি সোনা প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে| এই বিপুল পরিমাণ সোনা পাচারের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত উদ্ধার হওয়া ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে| ধৃত চিনের ৩ জন নাগরিককেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Scroll to Top