২ কার্তিক ১৪৩৩ সোমবার ১৯ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ সোমবার ১৯ অক্টোবর ২০২৬

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই

High News Digital Desk:

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াও একইরকম থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই স্বস্তির খবরেই উৎসবে দ্বিগুণ উৎসাহ ও আনন্দে মেতে উঠেছেন শহর থেকে জেলার মানুষ।

Scroll to Top