৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ২০ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ২০ মে ২০২৬

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে, ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এই অস্বস্তি এখনই কাটছে না দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে আবার গরমের জন্যও সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ায় শনিবার পর্যন্ত গরমের জন্য সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

Scroll to Top