১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি, সঙ্গে বইলো ঝোড়ো হাওয়া

High News Digital Desk:

শীতের বিদায় বেলায় স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে হবে, বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাতই হয়। বৃষ্টিপাতের সময়ে বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।

Scroll to Top