২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কনকনে শীত উধাও, আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গ

High News Digital Desk:

শীতের আমেজ আছে, তবে কনকনে ঠান্ডা নেই। মকর সংক্রান্তিতে সেভাবে জাঁকিয়ে শীত পড়ল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কয়েকটি জেলায় কুয়াশার দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত উধাও হলেও, কনকনে ঠান্ডা রয়েছে পাহাড়ঘেঁষা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Scroll to Top