জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে দেশকে রুপোর পদক এনে দিলেন ভারতীয় শুটাররা। ভারতীয় ত্রয়ী রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, পার্থ রাকেশ মানে এবং হিমাংশু ধিলোঁ দুর্দান্ত পারফর্ম করে দেশকে এই সাফল্য এনে দেন। চলতি এশিয়ান গেমসে এটি ছিল ভারতের তৃতীয় পদক।
এশিয়ান গেমসে ভারতের পদক তালিকায় যুক্ত হয়েছে আরও একটি সাফল্য। মহিলাদের ট্র্যাডিশনাল মিক্সড মার্শাল আর্টস ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিট সুচিকা তারিয়াল। তিনি চতুর্থ পদ এনে দেন ভারতের ঝুলিতে। চলতি এশিয়ান গেমসে শুটিং রেঞ্জে ভারতীয় শুটারদের দাপট অব্যাহত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগের ফাইনালে অনবদ্য লড়াই করে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন রুদ্রাঙ্কশ বালাসাহেব পাটিল। এই ইভেন্টে ভারতের আরেক প্রতিযোগী হিমাংশু ধিলোঁ রুপো জয় করেছেন। হিমাংশুর এই রৌপ্য জয় চলতি এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যাকে ছয়ে উন্নীত করল।










