১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঊর্ধ্বমুখী পারদ; বসন্তেই গ্রীষ্মের ইঙ্গিত, পাকাপাকি শীত বিদায় কয়েকদিনেই

High News Digital Desk:

সবেমাত্র ফাল্গুন মাসের ১১ তারিখ। কিন্তু বসন্তেই গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। ভোরে মৃদু ঠাণ্ডার আমেজ কখনও অনুভূত হলেও, তা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। এদিন ভোরের বৃষ্টির সৌজন্যেই পারদ সামান্য কমেছে।

দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা-সহ অনেক জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা। পাকাপাকিভাবে শীতের বিদায়ও হবে কয়েকদিনের মধ্যেই।

Scroll to Top