১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬

উপত্যকায় জোড়া পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস, উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা

High News Digital Desk:

চলতি সপ্তাহে জম্মু ও কাশ্মীরে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার নাগাদ কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত ও সমতলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী ১০ ও ১১ নভেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলে সক্রিয় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

প্রথম দুর্বল পশ্চিমী ঝঞ্ঝাটির জেরে ৫ নভেম্বর নাগাদ বিক্ষিপ্ত কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত এবং কিছু উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। তবে এই ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর আগামী ৯ নভেম্বর পর্যন্ত সামগ্রিকভাবে উপত্যকার আবহাওয়া শুষ্কই থাকবে।

এরপর ১০ ও ১১ নভেম্বর নাগাদ একটি দুর্বল থেকে মাঝারি ধরনের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা উপত্যকায় প্রবেশ করতে পারে। এর প্রভাবে উত্তর ও মধ্য কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাশ্মীর উপত্যকার কয়েকটি জেলা এবং জম্মু ডিভিশনের কিছু অংশে হালকা বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ভারী বা বড় ধরনের কোনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, গোটা উপত্যকাজুড়েই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে এবং আগামী কয়েকদিনে শীতের প্রকোপ আরও কিছুটা বাড়তে পারে।

Scroll to Top