১৩ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ৩০ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ৩০ জুলাই ২০২৬

উত্তাল সমুদ্র, দিঘায় জারি উচ্চ সতর্কতা

High News Digital Desk:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় একটানা বৃষ্টিপাত হচ্ছে| এর জেরে সমুদ্র উত্তাল| সেই কারণে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমুদ্রে নামায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলারকে অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার থেকেই সমুদ্র উত্তাল, সঙ্গে প্রবল বাতাস বইছে। উত্তাল ঢেউয়ের কারণে সৈকতের নিরাপত্তা প্রাচীরের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্রসৈকতে ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার জন্য লাগাতার ঘোষণা করছেন পুলিশ ও নুলিয়ারা|

জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, সমুদ্রের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সমুদ্রে নামার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি গভীর সমুদ্রে যাওয়া সমস্ত মাছ ধরার ট্রলারকে দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সামুদ্রিক মৎস্য বন্দরগুলোতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। টানা বৃষ্টির কারণে জেলার নিচু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হয়েছে।

Scroll to Top