২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬

উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-বৃষ্টির পূর্বাভাস, রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের সতর্কতা

High News Digital Desk:

উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ১১-১৪ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ওই সময়ে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, কেরলম, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালেও আগামী ৭ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, পশ্চিম রাজস্থান ও গুজরাটের কিছু স্থানে আগামী ৭ দিনে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। পূর্বাভাসে জানানো হয়েছে, ১১ ও ১২ মে জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১২ ও ১৩ তারিখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইএমডি জানিয়েছে, আগামীকাল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে কোঙ্কন ও গোয়ায়।

Scroll to Top