১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

High News Digital Desk:

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হল। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করলেন। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

খেলোয়াড় হিসেবে মাঠকে বিদায় জানালেও, ধোনি চেন্নাই দলের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন করছেন না। নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি এখন থেকে চেন্নাই সুপার কিংসের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে দলের হয়ে কাজ করবেন। দলের তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দেওয়া এবং ডাগআউটে কৌশলগত সহায়তা করার দায়িত্ব থাকবেন।

প্রায় দুই দশক ধরে আইপিএলের বাইশ গজে রাজত্ব করেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস একাধিকবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে। ২৭৮টি আইপিএল ম্যাচে ৫৪৩৯ রান করে তিনি নিজের অসাধারণ দক্ষতার ছাপ রেখেছেন।

Scroll to Top