২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬

৯টি যুদ্ধ নিষ্পত্তির দাবি ট্রাম্পের, রুশ-ইউক্রেন সংঘাত নিয়েও বিশেষ মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

High News Digital Desk:

যুদ্ধ নিষ্পত্তি নিয়ে ফের বড়সড় দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি ৮টি যুদ্ধের নিষ্পত্তি করেছি, আসলে ৯টি এবং মনে হচ্ছে ১০টিও হতে পারে, কিন্তু আমি চাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটুক।”

রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি অনুরোধ করেছিলাম এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কি দু’জনেই সানন্দে রাজি হয়েছেন। আমরা একটি নির্দিষ্ট সময় পেয়েছি, যখন তাঁরা মানুষ হত্যা করবে না। উভয় পক্ষ থেকে ১০০০ জন করে বন্দি ফেরত দিতেও সম্মত হয়েছেন।” তিনি আরও বলেন, “হ্যাঁ, আমি (দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির) একটি বড় ধরনের সম্প্রসারণ দেখতে চাই।”

Scroll to Top