২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬

২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

High News Digital Desk:

শেষ দিন পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারল না আফগানিস্তান। নাসির খানের দুর্দান্ত সেঞ্চুরির পরও শারজাহ টেস্টে জিম্বাবুয়ের কাছে ৫৭ রানে হেরেছে তারা। দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে জিম্বাবুয়ে।

প্রথম টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে ব্রায়ান বেনেটের দল। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় জিম্বাবুয়ের জন্য বড় অর্জন।জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ৩৩৯,দ্বিতীয় ইনিংসে করে ২৯৫/৯ ডিক্লেয়ার। আফগানিস্তান প্রথম ইনিংসে ২১৭ ও দ্বিতীয় ইনিংসে ৩৬০।

Scroll to Top