অকল্যান্ডে শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট স্পর্শ করলেন আর্শদিপ। ভারতের প্রথম বোলার হিসেবে এই মাইলফলকে পা রাখেন তিনি।
ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারকে ফিরিয়ে এই কীর্তি গড়েন আর্শদিপ।
ভারতের জার্সিতে ১০৩ টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নিলেন আর্শদিপ। তার চেয়ে অনেক পিছিয়ে থেকে দেশটির হয়ে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জাসপ্রিত বুমরাহ। এই পেসারের এখন পর্যন্ত উইকেট সংখ্যা ১২৬।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেট আছে আর ৯ জন বোলারের। সর্বোচ্চ ২০০ উইকেট নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান।










