১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও প্যাট্রিক, দ্বিপাক্ষিক বৈঠক দুই নেতার মধ্যে

High News Digital Desk:

নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হায়দরাবাদ হাউসে সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আলোচনা করেন তাঁরা।

হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে দিল্লির রাজঘাটে যান সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান সেশেলসের রাষ্ট্রপতি। এদিন হায়দরাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি।

Scroll to Top