২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

High News Digital Desk:

দক্ষিণবঙ্গে জারি অস্বস্তিকর আবহাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। সোমবার ও বুধবার এই বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যদিও, বর্ষা প্রবেশ করে গেলেও প্রবল বৃষ্টি নেই উত্তরে। যার জেরে কিছুটা হলেও দিনের বেলা তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী।

Scroll to Top