জিতল ছত্তিশগড়। বাংলার পরাজয় ৬ উইকেটে ।মঙ্গলবার সিনিয়র মহিলা টি – টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেটে বাংলার হার।নির্ধারিত ২০ ওভারে প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর – ৮ উইকেটে – ১৩০ রান। বাংলার পক্ষে ব্যাটিংয়ে তনুশ্রী সরকার অপরাজিত ৪৯ রান (৪১ বলে) করে। সেইসঙ্গে তিতাস সাধু ও – ১৮ রান (১৩ বলে) তোলে। তবুও জয় অধরা। এর জবাবে শেষ ওভারের ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বিপক্ষের দল – ছত্তিশগড়। দিনের শেষে তাদের সংগ্রহ – ৪ উইকেটে ১৩১ রান। বোলিংয়ের পরিসংখ্যান বাংলার তরফেও মিতা পাল – ২/২৯ রান (৪ ওভারে), তিতাস সাধু – ১/১৮ রান (৩. ২ ওভারে) দিয়েছে। সেই সুযোগে ছয় উইকেটে জিতল প্রতিবেশী ছত্তিশগড়।











