১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান

High News Digital Desk:

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ টানা সপ্তম হারের পরও চতুর্থ হয়েছে ওমান। ৩৬ ম্যাচে নামিবিয়ার সমান ৩৩ পয়েন্ট পেয়েছে তারা। তবে নেট রানরেটে সামান্য এগিয়ে থেকে চতুর্থ হওয়ায়, তারা সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে।

লিগ ২ এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি খেলবে বাছাইপর্বে। আগেই সেখানে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

লক্ষ্য পূরণে বুধবার লিগ টু-তে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে বড় পরাজয় এড়ানোই যথেষ্ট ছিল ওমানের। ২২৬ রান তাড়ায় যখন ১০৩ রান করে ফেলে তারা, তখনই নামিবিয়াকে টপকে টেবিলে চারে উঠে যায় ওমান এবং নিশ্চিত হয়ে যায় তাদের বিশ্বকাপের বাছাইপর্বে খেলা। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৪২ রানে হারে ওমান।

Scroll to Top