২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শুষ্ক আবহাওয়া দক্ষিণ ও উত্তরবঙ্গে, ফের পারদ-পতন মহানগরীতে

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্কই রয়েছে। দিনে শীতের আমেজ ততটা না থাকলেও, রাতে ও ভোরে এখনও ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে। শনিবার ফের কলকাতায় নামল তাপমাত্রার পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গ-সহ রাজ্যের সর্বত্রই আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী কয়েকদিনে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। ফলে বাড়বে শীতের আমেজ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই কমতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কুয়াশার তেমন কোনও সম্ভাবনা নেই। কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার।

Scroll to Top