১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

শিলিগুড়িতে পর্যটন মন্ত্রীর সঙ্গে অম্বুজা গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার বৈঠক

High News Digital Desk:

সোমবার শিলিগুড়ির উত্তরায়ণে নবনির্মিত অল্টেয়ার হাউস – আইএইচসিএল সিলেকশন্সে টাটা গোষ্ঠীর হোটেল ব্যবসা আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত ছটওয়াল এবং অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার সঙ্গে এক অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক হল।

এদিনের বৈঠক থেকেই জানতে পারলাম, যে, – “আগামী পাঁচ থেকে ছয় বছরে পশ্চিমবঙ্গে ১১টি হোটেল গড়ে তুলতে প্রায় ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে অম্বুজা নেওটিয়া গোষ্ঠী,। এবং তা আইএইচসিএল (তাজ গোষ্ঠী)-এর সঙ্গে যৌথ উদ্যোগেই।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, – সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়, প্রস্তাবিত ১১টি হোটেলের মধ্যে ৮ টি ই, (আটটি) গড়ে উঠবে উত্তরবঙ্গে। নিঃসন্দেহে এই উদ্যোগ উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার করবে। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেইসঙ্গে নতুন করে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের এবং ত্বরান্বিত হবে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন।

এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ উদ্যোগকে আমাদের সরকারের তরফেও স্বাগত জানানো হয়েছে। আশা করি, সুতরাং এই হাত ধরে উত্তরবঙ্গ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আরও সু – প্রতিষ্ঠিত হবে এবং ভারতের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থান আরও সুদৃঢ় হবে তা বলার অপেক্ষা রাখে না।

Scroll to Top