শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে দুই বিশিষ্ট শিল্পীকে – ‘বৈজু বাওরা’ পুরস্কার প্রদান করা হয়েছে।
শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে বুধবার এই প্রথম বার – ‘মদন কুমার মেহতা মঙ্গলাচরণ বৈজু বাওরা অ্যাওয়ার্ড’। প্রাপকেরা হল – প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত কুমার বসু ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। দশম মঙ্গলাচরণ সঙ্গীত সম্মেলন উপলক্ষ্যেই কলকাতার শিশির মঞ্চে এদিন আয়োজিত অনুষ্ঠানে মদন কুমার মেহতা ফাউন্ডেশনের উদ্যোগে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধি তথা সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতা এবং সমাজকর্মী শান্তা কুমারী মেহতা।
এই অনুষ্ঠানে সেই প্রসঙ্গে সুধীর কুমার জানিয়েছেন, সমাজের প্রান্তিক মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিয়ে তাঁদের মূলস্রোতে সামিল করা – ‘মার্জিন টু মেইনস্ট্রিম’ উদ্যোগের লক্ষ্য। এর পাশাপাশি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতার বিকাশে শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। উল্লেখ্য, তাঁর পিতা মদন কুমার মেহতার স্মৃতিতে মূলতঃ এই পুরস্কার চালু করা হয়েছে।










