১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

রোনাল্ডোর টানে বিশ্ব ভ্রমণ, চিকিৎসক প্রবীর ভৌমিকের ব্রত শিশুদের মুখে হাসি ফোটানো

High News Digital Desk:

রোনাল্ডোর টানে বিশ্বভ্রমণ, আর গ্রামবাংলার শিশুদের মুখে হাসি ফোটানোই জীবনের ব্রত চিকিৎসক প্রবীর ভৌমিকের। আরো সহজ করে বলি – কেউ স্বপ্নের খোঁজে দেশ-বিদেশ ঘোরেন, কেউ আবার বিস্মৃত জনপদে স্বপ্ন বুনে বেড়ান। চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিকের জীবন যেন এই দুইয়েরই মেলবন্ধন। পূর্ব মেদিনীপুর ও হাওড়ার ২৬টি গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছেন তিনি। তাঁর লক্ষ্য, ‘রিচিং টুওয়ার্ডস দ্য আনরিচড’। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখতে দেশ-বিদেশের বিভিন্ন স্টেডিয়ামে ছুটে বেড়ান তিনি। আর জি কর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে ডিএসিএইচ এবং কটকের এসসিবি মেডিক্যাল কলেজ থেকে শিশুরোগে এমডি করেন প্রবীর। প্রায় দু’দশক আগে ১২ শয্যার চিকিৎসাকেন্দ্র দিয়ে শুরু। পরে গড়ে ওঠে কোলাঘাট – ‘শুশ্রূষা শিশু সেবা নিকেতন’। দুঃস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা, গ্রাম স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং হেঁড়িয়ায় অনাথ শিশুদের আশ্রয় স্থল গড়ে তোলার মতো কাজও করেছেন তিনি। তাঁর কাছে চিকিৎসা শুধু পেশা নয়, মানবসেবার অঙ্গ। রোনাল্ডোর খেলার নেশা আর শিশুদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায় – এই দুইয়ের মেলবন্ধন ঘটল অনন্য প্রবীরের বর্তমানে জীবনেই।

Scroll to Top