২৮ ভাদ্র ১৪৩৩ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আর বিলম্বিত করা যায় না : প্রধানমন্ত্রী

ব্রিকস শিখর সম্মেলনে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

High News Digital Desk:

ব্রিকস শিখর সম্মেলনে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আর বিলম্বিত করা যায় না। এক্ষেত্রে, খসড়া-ভিত্তিক আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমা এবং স্পষ্ট ও দৃশ্যমান ফলাফলের সঙ্গে যুক্ত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একইভাবে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলোকে বর্তমানের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।” প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস-এর পৌরহিত্যে ভারতের কার্যক্রম জন-কেন্দ্রিক ও মানবতা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব—এগুলোই ছিল আমাদের অগ্রাধিকার। এই অগ্রাধিকারগুলোর পাশাপাশি, ব্রিকস-এর সহযোগিতামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত করার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।

Scroll to Top