১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ২৮ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ২৮ মে ২০২৬

রাতভর চলল গোনা, বাদুড়িয়ায় উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা

High News Digital Desk:

সারারাত ধরে চলল নোট গোনা, আর বৃহস্পতিবার সকালে জানা গেল, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, তার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে, উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। চার বার গোনার পর টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ। সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়েছে। টাকাভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়।

Scroll to Top